
রাজধানীতে শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।
বুধবার বিকেল ৫টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতা এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।