শেরপুর-৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজায় মুসল্লিদের ঢল নেমেছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) শ্রীবরদী সরকারি কলেজ মাঠে বিকেল ৫টার দিকে শুরু হওয়া জানাজা শুরুর আগে কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়।

এসময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, এনসিপির জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ, শিবিরের সভাপতি আশরাফুজ্জান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাসুদুর রহমান মাসুদ।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানায়, ‘নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন। কিন্তু শবে বরাত রাতে সমস্যা বেড়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।