বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও দেখুন
মোবাইলে
মোবাইল
Politics

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের ওই ভবনের নিচতলার কেচি গেটের তালা ভেঙে প্রথমে ভেতরে প্রবেশ করে মুখোশধারী ডাকাতদল। শব্দ পেয়ে স্কুল শিক্ষক মনিরুল ইসলাম কক্ষ থেকে বের হলে ডাকাতরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার মাথায় পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।

আহত শিক্ষক মনিরুল ইসলাম জানান, একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তার তিন প্রবাসী ভাই জাহাঙ্গীর খান, শামিম খান ও জসিম খানের পরিবার বসবাস করেন। ডাকাতদল পর্যায়ক্রমে প্রতিটি তলায় হানা দেয়। প্রবাসী ভাইদের পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারি ও ড্রয়ার থেকে সর্বমোট ৩০ ভরি স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় ডাকাতরা।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘ঘটনাটি শোনার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

আরও দেখুন
মোবাইল
মোবাইলে
Politics

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারটি এই দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।