সালিশি বৈঠকে এসে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

 


নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে গ্রেফতার হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।

পুলিশ জানায়, সোমবার (১২ মে) রাতে থানার গোলচত্বর এলাকায় একটি পারিবারিক বিষয় নিয়ে সালিশি বৈঠকে অংশ নিতে আসেন জাহানারা পারভীন। এসময় সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে আটক করে।

আটকের সময় তিনি বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ওসি রেজাউল করিম রেজা জানান, রামগঞ্জ এলাকার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

নবীনতর পূর্বতন

Smartwatchs