নীলফামারীর চিলাহাটির গরুহাটিতে আজ শনিবার (০৭ ফেব্রুয়ারী) জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি ডোমার-ডিমলা আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার জামায়াত ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ , উল্লেখ্য ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোতালেব হোসেন , চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও ভোগডাবুরী ইউনিয়ন জামায়াতের পেশাজিবী বিভাগের সভাপতি গোলাম আযম, আলতাফুর রহমান আলতাফ, চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী এবং খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম।
নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী জনাব আবদুস সাত্তার তাঁর বক্তব্যে বলেন, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আমরা আশা করেছিলাম দেশের মানুষ নিরাপদে বসবাস করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি দল আবারও ফ্যাসিবাদ কায়েম করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় জামায়াত ও ১১ দলীয় জোটের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন হয়।