শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

 

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে সাঘাটা থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আশরাফ খন্দকার, রবিউল ইসলাম ও শাহ আলম।

মঙ্গলবার বিকালে সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার হত্যা মামলা ও তিন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার আসামিরা হলেন, বোনারপাড়া ইউনিয়ন ষুবদলের সাবেক আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আশরাফ খন্দকার, বিএনপির সদস্য রবিউল ইসলাম, মোনারুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সদস্য শাহ আলম। এ ঘটনায় জড়িত অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাঘাটা থানার ওসি কুমার বলেন, ঘটনার দিন এক আসামি আটক হলে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে মঙ্গলবার রাতে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় সাবেক যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুল, তার ভাই পলাশ ও আশরাফের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী।

নবীনতর পূর্বতন

Smartwatchs