নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিক (স্বাধীন)-এর সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি হাম রোগে আক্রান্ত হলে গত ৪ এপ্রিল তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হামসহ সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
