কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

 কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আব্দুল আউয়াল। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আউয়ালকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। 

আব্দুল আউয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

তিনি উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

র‍্যাব-৯-এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলানগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরো পড়ুন
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, তদন্তে পুলিশ-র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, তদন্তে পুলিশ-র‍্যাব

 

প্রসঙ্গত, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইলে দ্বীন ইসলাম (৩৫) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কসবা থানায় মামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক পাচার নিয়ে একাধিক ভিডিও প্রচারের পরই হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। 

দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।

নবীনতর পূর্বতন

Smartwatchs