
জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ। বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এ মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছে ৬ জন। তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি ২৪ আসামি পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।
এদিকে, প্রসিকিউশন বলছে, সাক্ষীদের জবানবন্দি ও দালিলিক তথ্য-উপাত্তে তারা মামলা প্রমাণে সক্ষম হয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে।
গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তাসহ সাক্ষ্য দেন ২৫ জন।