নিউজ ডেস্ক: রংপুর নগরীর শাপলাচত্বরে ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে গোপনে দেহ ব্যবসার অভিযোগে অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ এপ্রিল) অভিযানে চার তরুণীসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এসময় হোটেল থেকে আপত্তিকর কার্যক্রমের বিভিন্ন আলামত জব্দ করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।