
গাজীপুর সিটি করপােরেশনের কাশিমপুর-ধনঞ্জয়খালী সড়ক উদ্বোধনের আগইে ধসে পড়ার ঘটনায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ওই সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ ও নির্বাহী প্রকৌশলী শামছুর রহমান।
সোমবার (২৩ মার্চ) ধসে পড়া সড়ক পরিদর্শন করতে এসে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, উদ্বোধনের আগইে সড়ক ধসে পড়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন দুর্নীতির অভিযোগে আগের সব তদন্ত কমিটি বিলিুপ্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্য দিবসরে মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।