‘দেশে জ্বালানি সংকট নেই’

 ‘দেশে জ্বালানি সংকট নেই’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংগৃহীত ছবি।

আরও পড়ুন

মব কালচার আর অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী  তাহলে কি রাজাকার হত্যার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে?

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা  জুলাই হত্যা মামলার আসামির ইন্ধনে নির্বাচন স্থগিত!

সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন

ফলো করুন

 

দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে নিরাপদে ফেরত আনা হয়েছে বলেও জানান তিনি। 

Advertisement

সোমবার (৩০ মার্চ) বিকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সঙ্গে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে উনি বসেছেন। এ ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ্, আমরা সফল হব।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, তাদের মধ্যে দুজনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে৷ পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

নবীনতর পূর্বতন

Smartwatchs