গণভোট সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ/শপথ সংবিধানে খুঁজেন কেন?—এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনির।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি এ প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গণঅভ্যুথান সংবিধানে ছিল? অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল? এই নির্বাচন সংবিধানে ছিল? গণভোট সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ/শপথ সংবিধানে খুঁজেন কেন? উত্তর আছে?’

আরও দেখুন
ল্যাপটপ কম্পিউটার
ক্যাম্পাস খবর
খেলাধুলা খবর

একই কথা ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম। অবশ্য তিনি ওই পোস্টের কমেন্টে শিশির মনিরের ক্রেডিট দিয়েছেন।

ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১১ দলীয় জোটের সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সদস্য নিলেও বিএনপি জোটের সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তার পর থেকেই এই বিষয়টি আলোচনায় এসেছে।