ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দীন রাকিব (৩২) নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে এলাকাবাসী। রোববার রাতে উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বর্তমানে কিশোরগঞ্জ সদর থানা–এ কর্মরত রয়েছেন। তিনি রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে।

আরও দেখুন
অর্থনীতি আপডেট
অনলাইন সংবাদ
নির্বাচনের টি-শার্ট
অনলাইন সাবস্ক্রিপশন
ভিডিও
পাওয়ার ব্যাংক
রাজনীতি বিশ্লেষণ
জাতীয় সংবাদ
জীবনযাত্রা টিপস
ভয়েস রেকর্ডার

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ গ্রামের আজহার উদ্দীন রাকিব (৩২) ও প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তার (২৩) একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে এএসআই আজহার উদ্দীন রাকিব রিমা আক্তারের ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার বিষয়টি সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে ওই পুলিশ কর্মকর্তা ও রিমা আক্তারকে হাতেনাতে আটক করে এলাকাবাসী।

পরে সেনাবাহিনীকে খবর দিলে সোমবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে আটক পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রী রিমা আক্তারকে উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।