দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে অভিযান চালিয়ে ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্বতীপুর মডেল থানা-এর অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আরও দেখুন
আন্তর্জাতিক সংবাদ
ডিজিটাল ক্যামেরা
অনলাইন সাবস্ক্রিপশন

আটক ব্যক্তিরা হলেন—আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, গৌরাঙ্গ রায়, মোজাম্মেল হক ও বাবলু সরকার।

পুলিশ জানায়, দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।