ডোমারের চিলাহাটিতে মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 



নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৬ জানুয়ারি) চিলাহাটি এলাকার মুক্তিরহাট প্রাইমারি স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় । ভোগডাবুরী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।  

আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান ও ডোমার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম। 

সময় বিপুল পরিমাণ জনতার সামনে মাওলানা আব্দুস সাত্তার তার আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে তার উন্নয়ন ভাবনা সমূহ জনতার সামনে তুলে ধরেন ।  

জনসভায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন " আমাকে ভোট দিলে ৪ লক্ষ ৫৯ হাজার ২৩ জনের চেয়ার হবে আব্দুস সাত্তারের, আব্দুস সাত্তারের কাছে যেতে কোন মাধ্যম লাগবে না, আপনাদের জন্য আমার গেইট ২৪ ঘন্টা খোলা থাকবে "

তিনি শুধু জামায়াতে ইসলামীর এমপি না বরং ডোমার-ডিমলার প্রতিটি মানুষের এমপি হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন । 


নবীনতর পূর্বতন

Smartwatchs