ডোমারে সাংবাদিকের মায়ের উপর হামলার ঘটনায় জিডি

 


                           অভিযুক্তদের ছবি 

  ডেস্ক রিপোর্ট  

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকায় Bv live Tv এর প্রধান ও Bangla FM এর প্রতিনিধি সাংবাদিক শরিফ বিল্লাহর মা’কে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় ডোমার থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

 সাংবাদিক শরিফ বিল্লাহর পিতা ডোমার থানার একটি মামলা করেন যাহার নং (০৭) করা মামলার বিবাদীরা জামিনে বের হয়ে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারী রাস্তায় একা পেয়ে এলোপাথাড়ি আঘাত করে অভিযুক্ত মজিবর রহমান, লিপি বেগম ও অন্যান্য অভিযুক্তরা।

পরবর্তীতে মামলার বাদী হামিদুল ইসলাম তার স্ত্রীর উপর হামলার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে তার উপরেও আক্রমণ করে।

তাৎক্ষনিক চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ঘটনায় গুরুতর আহত শরিফা বেগম ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন। এরপর ছাড়পত্র নিয়ে বাসায় যান ।

হামলার পরেও অভিযুক্তরা চলাচলের রাস্তা বন্ধ করে তাদের অবরুদ্ধ করা ও নানাবিধ হুমকি প্রদান করে ভুক্তভোগী পরিবারকে ভীতসন্ত্রস্ত করে। এরফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ডোমার থানায় সাধারণ ডায়েরী করেন।

এ ব্যাপারে সাংবাদিক শরিফ বিল্লাহ জানান আমার মা’কে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করে মজিবর রহমান সহ অন্যান্য অভিযুক্তরা। হামলার পরেও অদৃশ্য শক্তির জোরে নানাবিধ হুমকি প্রদান করে আসছে অনবরত। আমি এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ জানান ” জামিনে বেরিয়ে সাংবাদিকের মায়ের উপর হামলার ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে”

নবীনতর পূর্বতন

Smartwatchs