ইব্রাহিম (আ.) এর চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়। রংপুর মহানগর জামায়াতের আমির ও কাউনিয়া-পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় তিনি এমন বক্তব্য দেন। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন ।
১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জামায়াত নেতা আপত্তিকর বক্তব্য প্রদান করেন। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা।
বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তার ফেসবুক পেইজে ক্ষমা চেয়ে বিবৃতি প্রদান করেন । এটিএম আজম খান বলেন " সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন।