
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত © সংগৃহীত
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এসময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রবিবার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় থাকা অবস্থায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) থেকে কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইনে থেমে থেমে চলছে গোলাগুলি। শোনা যাচ্ছে শক্তিশালী বিস্ফোরণের শব্দও। টানা তিনদিন ধরে সীমান্তের ওপারে চলমান এ গোলাগুলি ও বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এপারে।