এই মাটির সন্তানেরা মুক্ত স্বদেশে ফিরছেন এটাই জুলাইয়ের অর্জন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরও দেখুন
ধর্মীয় বই ও পণ্য
সম্পাদককে চিঠি
ইসলামিক আলোচনা
খেলাধুলার খবর
অপরাধ ও দুর্নীতি
জীবনযাত্রা বিষয়ক সংবাদ
জীবনযাত্রার টিপস
সংবাদপত্র
ভিডিও সংবাদ আর্কাইভ
আঞ্চলিক বাংলা সংবাদ

পোস্টে চিফ প্রসিকিউটর লেখেন—‘এই মাটির সন্তানেরা আবার মুক্ত স্বদেশে ফিরে আসতে পারছেন এটাই আমাদের জুলাইয়ের অর্জন। ইনকিলাব জিন্দাবাদ।’

এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।