পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার আয়-ব্যয়ের বিস্তারিত।

আরও দেখুন
অর্থনীতি সংবাদ আপডেট
সংবাদপত্র
সংবাদ সতর্কতা পরিষেবা
উন্নয়ন বার্তা প্রচার
ইসলাম বিষয়ক আলোচনা
জীবনযাত্রা বিষয়ক পরামর্শ
জীবনযাত্রার উন্নতির পরামর্শ
অনলাইন বিজ্ঞাপন পরিষেবা
Desk
সীমান্ত নিরাপত্তা সরঞ্জাম

হলফনামা অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ড. শফিকুল ইসলাম মাসুদের মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা।

বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা, যার বিপরীতে তিনি ৪৫ হাজার ৪২৫ টাকা আয়কর প্রদান করেছেন।

তিনি হাতে নগদ রেখেছেন ৪৩ হাজার ২৫০ টাকা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা।

পেশা হিসেবে তিনি নিজেকে পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন।এছাড়া বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৩ লাখ ৫ হাজার টাকার।

হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, তার কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। তবে পারিবারিকভাবে রয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকার হাতঋণ।

ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীর পেশা চিকিৎসক।

সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী তার স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা।

হলফনামা অনুযায়ী, ড. শফিকুল ইসলাম মাসুদের রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার ইলেকট্রিক পণ্য এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র।

আরও দেখুন
রাজনীতি সংবাদ বিশ্লেষণ
ক্যাম্পাস বার্তা প্রকাশ
ইসলামি বই ও পণ্য
খেলাধুলার সরঞ্জাম
আঞ্চলিক পণ্য সামগ্রী
উন্নয়ন বার্তা প্রচার
হেলমেট
অনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন
আইন আদালত সংবাদ
সাইবার নিরাপত্তা কোর্স

তবে তার বা পরিবারের নামে কোনো যানবাহন বা ব্যক্তিগত গাড়ি নেই।

আরও দেখুন
সংবাদ সতর্কতা পরিষেবা
আঞ্চলিক সংবাদ কভারেজ
বিনোদন সংবাদ বুলেটিন
রিপোর্ট
ইসলাম বিষয়ক আলোচনা
নির্বাচন বিষয়ক বই
বিনোদনমূলক কনসার্টের টিকিট
গণমাধ্যম প্রশিক্ষণ কর্মশালা
সংবাদপত্র
জীবনযাত্রা বিষয়ক পরামর্শ

আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ,ব্যবসা থেকে আয় ৫ লাখ ২ হাজার ৮৩০ টাকা ।পরামর্শক হিসেবে আয় ৪ লাখ ৮০ হাজার টাকা ।অন্যান্য আয় ৩০, ০০০/- টাকা।