জামায়াতের নির্বাচনি পথসভায় বিএনপি হামলা

 Image description

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবিরের নির্বাচনি পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

আরও দেখুন
ভিডিও নিউজের সরঞ্জাম
ব্রেকিং নিউজ সতর্কতা
ইতিহাস বিষয়ক আলোচনা
ভিডিও নিউজ প্রোডাকশন
বাংলাদেশ সম্পর্কিত বই
রাজনৈতিক বিশ্লেষণ কোর্স
বিশেষ প্রতিবেদন প্রকাশ
মিডিয়া পর্যবেক্ষণ সেবা
জাতীয়তাবাদী পোশাক
ভ্রমণ গাইড (বাংলাদেশ)

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফলদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াত নেতাদের দাবি, প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথসভা চলছিল। এ সময় হঠাৎ স্থানীয় কিছু বিএনপির সমর্থক ঘটনাস্থলে মিছিল নিয়ে এসে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তারপর পরিস্থিতি উত্তেজিত হলে জামায়াত নেতাকর্মীরা সভা শেষ করে চলে যাওয়ার পথে একপাশে তারা রাস্তা অবরোধ করে রাখে। অন্যপথ দিয়ে জামায়েত নেতাকর্মীরা বের হওয়ার পথে তারা সভার চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করে। এ সময় জামায়াতের এক কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচার চালাচ্ছিলাম। বিএনপির নেতাকর্মীরা আমাদের সভার আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আরও দেখুন
স্থানীয় সংবাদ কভারেজ
সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশিক্ষণ
ভিডিও নিউজের সরঞ্জাম
সাক্ষাৎকার সিরিজ
রাজনৈতিক বিশ্লেষণ
ব্লগিং প্ল্যাটফর্ম
ভিডিও নিউজ প্রোডাকশন
বিতর্ক প্রতিযোগিতা
সাংবাদিকতার কর্মশালা
Dhaka

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। একজন ব্যক্তিকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। তাদের প্রতিহত করার কোনো উদ্দেশ্য না বরং আমরা তাদের সহায়তা করছি, ভবিষ্যতেও করব।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নবীনতর পূর্বতন

Smartwatchs